Ad Code

Some Essential Run Commands For Computer/Laptop | কম্পিউটার/ল্যাপটপের প্রয়োজনীয় কিছু রান কমান্ডসমূহ

Some Essential Run Commands

কম্পিউটার/ল্যাপটপের প্রয়োজনীয় কিছু রান কমান্ডসমূহ

আসসালামু আলাইকুম। আমি সাইমন, এগিয়ে যাও ব্লগে আপনাদের জন্য আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। আজকে আপনাদের সাথে কম্পিউটার/ল্যাপটপের প্রয়োজনীয় কিছু রান কমান্ড নিয়ে আলোচনা করব, যা আপনাকে কম্পিউটার ব্যবহারে আরো ফাস্ট করে তুলবে।

রান কমান্ড এমন একটি সিস্টেম যা জানা থাকলে যে কোন ফাইল/ফোল্ডারে খুব অল্প সময়েই প্রবেশ করতে পারবেন। অনেক সময় দেখা যায় কম্পিউটারে এমন কোন প্রয়োজন হয়েছে যে সময় আপনি আপনার প্রয়োজনীয় অপশনটি খুঁজে পাচ্ছেন না, সেই সময় রান কমান্ড আপনাকে দেবে সমাধান।
তো চলুন কম্পিউটার/ল্যাপটপের প্রয়োজনীয় কিছু রান কমান্ডসমুহ দেখে নেয়া যাক।


রান কমান্ড কিভাবে কাজ করে?

রান কমান্ডের জন্য কম্পিউটারের START অপশনে গিয়ে অথবা কীবোর্ড থেকে Windows+R প্রেস করে কমান্ডটি লিখে ENTER প্রেস করতে হবে।



 প্রয়োজনীয় রান কমান্ডসমূহঃ


‣ shutdown - কম্পিউটার শাটডাউন
‣ notepad - নোটপ্যাড
‣ osk - অন স্ক্রিন কীবোর্ড
‣ logoff - লগ অফ
‣ sndrec32 - সাউন্ড রেকর্ডার
‣ taskmgr - ট্যাস্ক ম্যানেজার
‣ wmplayer - উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
‣ winWord - মাইক্রোসফট ওয়ার্ড
‣ write - ওয়ার্ড প্যাড
‣ control - কন্ট্রোল প্যানেল
‣ calc - ক্যালকুলেটর
‣ appwiz.cpl - অ্যাড/রিমুভ প্রোগ্রাম
‣ charmap - ক্যারেক্টার ম্যাপ
‣ mspaint - পেইন্ট
‣ explorer - উইন্ডোজ এক্সপ্লোরার

এছাড়াও কোন ফাইল/ফোল্ডারের পাথ টাইপ করে সেখানে খুব দ্রুত প্রবেশ করতে পারবেন। এভাবেই এই কমান্ডগুলো ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটার চালনার গতি আরো বেড়ে যাবে। পোষ্টটি খুব সহজে পেতে আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে রাখুন, প্রয়োজনে কাজে আসবে। আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Post a Comment

0 Comments

Close Menu