Ad Code

মেসেজ দিয়েও ডিলেট করতে পারবেন | মেসেঞ্জার আনসেন্ড ফিচার ২০১৯

Messenger নিয়ে আসছে আনসেন্ড ফিচার

মাঝে মাঝেই আমরা মেসেঞ্জারে অন্যকে মেসেজ দিতে গিয়ে ভুল করে ভুল মেসেজ দিয়ে ফেলি। কিন্তু ডিলিট করা গেলেও সেই মেসেজটি সাথে সাথেই অপরজনের কাছে চলে যায়। যার ফলে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এর তথ্য অনুযায়ী জানা যায়, মেসেঞ্জারে আনসেন্ড ফিচার চালু হতে চলেছে।

মেসেঞ্জারে মেসেজ পাঠানোর পর পাঠানো মেসেজটির ওপর চাপ দিলে দুটি অপশন দেখা যাবে। একটিতে চাপ দিলে আপনার এবং প্রাপকের দুই জনের জন্যই মেসেজটি ডিলিট করা  যাবে। আর অপরটিতে চাপ দিলে শুধু নিজের জন্য ডিলিট করতে পারবেন। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন তার এই ফিচার সম্পর্কে অনেক আগে থেকেই অবগত।

২০১৮ সালের এপ্রিল মাসে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মেসেঞ্জারে পাঠানো তাঁর পুরোনো কিছু মেসেজ ডিলিট করে ফেলেন। এই বিষয়টি সবাই জানতে পারার ফলে ‘আনসেন্ড’ ফিচারটি চালু করার কথা শুনতে পাওয়া যায়। প্রতিষ্ঠাতা হয়ে তাঁর এই সুবিধা ভোগে সাধারণ ব্যবহারকারীরা বৈষম্যের অভিযোগ তুলেন। এই কারনে ফেসবুক কর্তৃপক্ষ আনসেন্ড ফিচার চালু করবেন বলে জানা গেছে।

ফিচারটি চালু হবার পর আইওএস এবং এন্ড্রয়েড ফোনের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জার আপডেট করে নিলেই আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
#মেঘ

Post a Comment

0 Comments

Close Menu